ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ৭-১১ জুলাই, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ৫টি খাতের দর বেড়েছে। বাকি ১৬ খাতের দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতের। এই খাতে দর বেড়েছে ৩.৭৪ পয়েন্ট। এদিকে সপ্তাহজুড়ে জেনারেল ইন্স্যুরেন্স খাতের দর ২.৭৯ পয়েন্ট বেড়ে দ্বিতীয় স্থানে এবং মিউচ্যুয়াল ফান্ডস খাতের দর ২.৩৬ পয়েন্ট বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক রিটার্নে অন্যান্য খতগুলোর মধ্যে ব্যাংক খাতের ১.৪৮ পয়েন্ট এবং বিবিধ খাতের দর ০.৬৯ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া বাকি ১৬ খাতের দর কমেছে। এদের মধ্যে রয়েছে- প্রকৌশল খাত, ভ্রমণ ও অবকাশ খাত, সেবা ও আবাসন খাত, ট্যানারি খাত, আইটি, আর্থিক খাত, টেলিকমিউনিকেশন, সিমেন্ট খাত, খাদ্য ও আনুষঙ্গিক খাত, লাইফ ইন্স্যুরেন্স, ওষুধ ও রসায়ন খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাত, কর্পোরেট বন্ড খাতে, সিরামিকস খাত, পেপার ও প্রিন্টিং খাত এবং বস্ত্র খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments