ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের জন্য পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ ক্যাশ এবং সাড়ে ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments