ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ১৫ ই আগস্ট পর্দায় আসছে আলোচিত সিনেমা ‘স্ত্রী টু’, ‘খেল খেল মেঁ’ ও ‘ভেদা’। উক্ত সিনেমাগুলো নিয়ে আশাবাদী হলেও একসঙ্গে মুক্তি পেলে কতটা সফলতার মুখ দেখবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকে।

উৎসবের সময় প্রতিটি ইন্ডাস্ট্রিতেই বিগ বাজেট ও আলোচিত সিনেমা মুক্তি দেওয়া হয়ে থাকে। কারণ এ সময়ে সিনেমা মুক্তি দিলে ব্যবসায়িক ঝুকি কম থাকে বলে মনে করেন নির্মাতা এবং প্রযোজকরা। সেই ধারাবাহিকতায় ১৫ আগস্ট স্বাধীনতা দিবসেও উক্ত সিনেমাগুলো মুক্তি দিতে যাচ্ছেন ভারতীয় নির্মাতারা।
স্বাধীনতা দিবসে অক্ষয় কুমারের ‘খেল খেল মে’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। একের পর এক ব্যর্থ সিনেমার পর এই সিনেমা দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন তিনি।
তবে অনেকে মনে করেন ২০২৪ সালটা হতে যাচ্ছে রাজকুমার রাওয়ের। কারণ এ বছর মুক্তি পাওয়া তার ‘শ্রীকান্ত’ সিনেমাটি দারুণ প্রশংসিত হয়েছে। দ্বিতীয় ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ বক্স অফিসে সফল। এবং দীর্ঘ্ বিরতির পর রাজকুমার রাওয়ের সাথে ‘স্ত্রী টু’র মাধ্যমে্ পর্দায় ফিরছেন শ্রদ্ধা কাপুর। তাকে ঘিরেও দর্শকদের কৌতূহল রয়েছে। সেই জায়গা থেকে ‘স্ত্রী টু’ সফলতা তকমা নিজের করে নিতে পারে সে।
এছাড়া জন আব্রাহাম ও তামান্না ভাটিয়া অভিনীত ‘ভেদা’ সিনেমাটি নিয়েও বেশ চর্চা হচ্ছে।
তবে ফলাফল যা-ই হোক, ৩ সিনেমা একসাথে মুক্তিতে দর্শক যে ভাগ হয়ে যাবে, তা নিয়ে কোন সন্দেহ নেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.





























Recent Comments