ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৮ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। এদিকে ই-জেনারেশনের শেয়ার দর ২.৯৯৭ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ২.৯৯৬ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে-নাহি অ্যালুমিনিয়াম, সালভো কেমিক্যাল, জিকিউ বলপেন, সেন্ট্রাল ফার্মা, ইন্ট্রাকো, গ্লোবাল হেভি কেমিক্যালস এবং নাভানা সিএনজি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments