ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ৬৬ পয়সা আয় ছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৩১ পয়সা আয় ছিল। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ০২ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৮৩ পয়সা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১ টাকা ০৯ পয়সা। যা আগের বছরে নেগেটিভ ছিল ১০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
































Recent Comments