ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে ৪৪ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৭২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


























Recent Comments