সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএকনজরে ১৪ কোম্পানির ইপিএস দেখে নিন
spot_img
spot_img

একনজরে ১৪ কোম্পানির ইপিএস দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৪ কোম্পানির সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। নিম্নে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:

কর্ণফুলী ইন্স্যুরেন্স: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে ৪৪ পয়সা আয় হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৭ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৭২ পয়সা।

রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড:  গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে ২ টাকা ১ পয়সা আয় ছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৬৩ পয়সা। গত বছরের একই সময়ে ৩ টাকা ৬০ পয়সা আয় ছিল (রিস্টেটেড)।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ৫৫ পয়সা।

 বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ১৪ পয়সা আয় ছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৮৫ পয়সা।

রবি আজিয়াটা পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানটির (এপ্রিল’২৪-জুন’২৪) সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২১ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ৫ পয়সা আয় ছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪১ পয়সা। গত বছরের একই সময়ে ১৩ পয়সা আয় ছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ১৭ পয়সা।

নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ৩৩ পয়সা আয় ছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫ টাকা ০৪ পয়সা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৯ পয়সা। গত বছর একই সময়ে ৩৮ পয়সা আয় ছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৮২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১২ পয়সা।

ডাচ বাংলা ব্যাংক পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানটির (এপ্রিল’২৪-জুন’২৪) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ১ টাকা ৩১ পয়সা আয় ছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ৭৩ পয়সা আয় ছিল (রিস্টেটেড)।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৫ টাকা ৫৬ পয়সা।

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৩২ পয়সা।

এদিকে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয়  ছিল (RESTATED) ৪৬ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ছিল ২১ টাকা ২২ পয়সা।

হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫০ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৬১ পয়সা আয় ছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭ টাকা ৪৫ পয়সা। গত বছরের একই সময়ে ৮ টাকা ৪৬ পয়সা লোকসান ছিল।

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ২৭ পয়সা।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১২ পয়সা (restated)।

এদিকে অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৭০ পয়সা (restated)।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪০ পয়সা। আগের বছর ছিল ১৪ টাকা ৫১ পয়সা।

এছাড়া কোম্পানটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১ টাকা ৩০ পয়সা। যা আগের বছর নেগেটিভ ছিল ১০ টাকা ৫১ পয়সা।

এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ২১ পয়সা।

এদিকে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির Solo ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরে ছিল ২৩ টাকা ০৭ পয়সা।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ২৩ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির লোকসান ছিল ৩৯ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ১৯ টাকা ৮৬ পয়সা।

পূবালী ব্যাংক পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ৪১ পয়সা।

এদিকে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির Solo ইপিএস হয়েছে ৩ টাকা ৬২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৩৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরে ছিল ৪২ টাকা ৭৪ পয়সা।

এছাড়া আলোচ্য সময়ে পূবালী ব্যাংক পিএলসির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো সমন্বিতভাবে (এনওসিএফপিএস) করেছে ১৭ টাকা ১৫ পয়সা। যা আগের বছর নেগেটিভ ছিল ২ টাকা ২৮ পয়সা।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৫২ পয়সা।

এদিকে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ০৪ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments