সোমবার, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণনিয়ন্ত্রণহীন শেয়ারবাজারে ঐতিহাসিক উত্থান: বিনিয়োগকারীদের প্রত্যাশা বহুদূর
spot_img
spot_img

নিয়ন্ত্রণহীন শেয়ারবাজারে ঐতিহাসিক উত্থান: বিনিয়োগকারীদের প্রত্যাশা বহুদূর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৬ আগস্ট, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে  ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৮২.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৬ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩.৭৭ শতাংশ বা ১৯৭.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২৬.৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩২.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৬.৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৪.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৮ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮২.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ১৪৩ টি শেয়ার ১ লাখ ৪৮ হাজার ৪২০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৪৯ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৪ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৯৬ শতাংশ বা ১০৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২২৯.২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.৫২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৪৩.৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪১.৮২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৫৯.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৬ টির, কমেছিল ৩৭২ টির এবং অপরিবর্তিত রয়েছিল ১৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ১৩ লাখ ৯৫ হাজার ৫৮ টি শেয়ার ২৮ হাজার ৬৬০ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ২০৭ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৪২ কোটি ১৬ লাখ ২১ হাজার টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments