ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ৪ আগস্ট থেকে ৮ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত এই ৪ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার প্রতিদিন গড়ে ২৮ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন হয় এবং সিটি ব্যাংক পিএলসি প্রতিদিন গড়ে ২৫ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- ইউনিলিভার কনজ্যুমার, ব্রাক ব্যাংক, টেকনো ড্রাগস, উত্তরা ব্যাংক, সী পার্ল হোটেল, ট্রাস্ট ব্যাংক এবং রবি আজিয়াটা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments