বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাঅকালপক্কতা রোধে খাদ্যাভ্যাস পরিবর্তন
spot_img
spot_img

অকালপক্কতা রোধে খাদ্যাভ্যাস পরিবর্তন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অকালবার্ধক্য বা অকালপক্বতার কারণ হিসেবে উঠে আসে বহু পরিস্থিতি। বংশগতি, জিনগত সমস্যা, স্ট্রেস, ডায়েটসহ একাধিক পরিস্থিতি উঠে আসে। অকালে অনেকেরই চুল পাকে। এমনটি অস্বাভাবিক তা বলা যাবে না। কারণ বিভিন্ন কারণে চুলে অকালপক্বতা দেখা দেয়। তবে এই অকালে চুল পাকা বন্ধ করা সম্ভব। সেজন্য খাদ্যাভ্যাসে কিছু বদল আনতে পারলে ভালো।

চুল কালো রাখার জন্য শরীরে মেলানিনের যোগান বজায় রাখা প্রযোজনীয়। মেলানিনের জন্য নিয়মিত খেতে হবে তিল, কাজুবাদাম, আমন্ড, গোটা দানাশস্য। কারণ এই খাবারে কপার বা তামা থাকে। ভিটামিন বি-১২-র জন্য খেতে হবে ডিমের কুসুম, ডেয়ারি প্রডাক্ট এবং মাশরুম।

কপারের জন্য খেতে হবে মাংস ও মিষ্টি পানির মাছ। মেলানিন ধরে রাখতে দরকার জিঙ্ক। চুলের ফলিকলে ক্ষতি রুখে দেয় এই উপাদান। নতুন কোষ জন্মাতে সাহায্য করে।

কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তরমুজের বীজ, কালো তিল খেতে হবে জিঙ্কের জন্য। এছাড়াও পেস্তা, কালো চানাও ঘুরিয়ে ফিরিয়ে খান শরীরে জিঙ্কের যোগান বজায় রাখতে।

ফোলিক অ্যাসিড থেকে ভিটামিন বি-৯ পাওয়া যায়। এটা ফোলেটের প্রাকৃতিক সম্ভার। ফোলিক অ্যাসিড ও ফোলেট ধরে রাখে মেলানিন। তাই বেশি করে খেতে হবে ঘন সবুজ শাকসবজি। পালংশাক, মেথিশাক, মটরশুটি খান। ডায়েটে রাখুন বিনস, ডাল, সূর্যমুখী ও কুমড়ো বীজ, কমলালেবু, আঙুর এবং লেবু।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments