
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অকৃষি কাজে কৃষি জমির ব্যবহার বন্ধ করাসহ ১০ দফা দাবি জানিয়েছে জল জলা জমি জঙ্গল রক্ষা আন্দোলন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি। সংগঠনের অন্য দাবিগুলো হচ্ছে : দেশের সব জল জলা জঙ্গল ও কৃষি জমি সংরক্ষণের উদ্দেশে অবিলম্বে সকল আইন বাস্তবায়ন করতে হবে; দেশের সকল জল জলা জঙ্গল জমি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ সরকারী-বেসরকারী সংস্থা এবং সকল নিরাপত্তা বাহিনীর সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কোর দ্রুত গঠন করে তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করতে হবে; ঢাকাসহ সারাদেশে খাল বিল, নদী-নালা, হাওড়, বাঁওড়সহ সকল জল জলা ভূমি দূষণমুক্ত ও পুনর্খনন করে পানির প্রবাহ নিশ্চিত করতে হবে; দেশীয় মৎস্য ও জলসম্পদ রক্ষা করা, ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করা; বঙ্গোপসাগরের বাংলাদেশের সীমানার সকল সম্পদ চিহ্নিত করে তার সর্বোচ্চ ব্যবহার সুরক্ষা নিশ্চিত করা; বনভূমি উদ্ধার করে সবুজ বনাঞ্চল তৈরি ও সংরক্ষণ করা এবং বনজ জীবজন্তুর অবাধ বিচরণ, বৃদ্ধিসহ তা সংরক্ষণ নিশ্চিত করা; সুন্দরবনসহ সকল বন জঙ্গল, পাহাড় পর্বত রক্ষা করা ও প্রকৃতি-পরিবেশ ধ্বংসকারী সকল প্রকল্প বন্ধ করা; জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করা এবং জল জলা কৃষি জমি সংশ্লিষ্ট সকল কৃষক-ভূমিহীন, শ্রমিক, জেলে, ক্ষেতমজুরের জন্য রেশনিং ও পেনশনের ব্যবস্থা করা। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে অপরিকল্পিত শিল্পায়ন, আবাসন ও নগরায়নের নামে উন্নয়ন কর্মকা- চালাতে গিয়ে আমরা খাদ্য নিরাপত্তা ব্যাহত, জনস্বাস্থ্য ও পরিবেশ ধ্বংস করে চলছি। এ কারণে আমরা প্রতিনিয়ত হারাচ্ছি আবাদি জমি, দখল হচ্ছে খাল-নদী, দূষিত হচ্ছে নদীর পানি, টিলা কেটে চলছে মাটি ও পাথরের অবাধ বাণিজ্য। বিশ্বের প্রতিটি দেশের প্রাকৃতিক স্বাভাবিক পরিবেশের জন্য দেশের মোট জমির ২৫-৩৩ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, আমাদের আছে মাত্র ৮.২৫ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments