শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদঅপূর্ণ রয়ে গেল দর বৃদ্ধির শীর্ষের তালিকা
spot_img
spot_img

অপূর্ণ রয়ে গেল দর বৃদ্ধির শীর্ষের তালিকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার পূর্ণ হয়নি টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকা। টপটেন গেইনার তালিকায় সাধারণত দর বৃদ্ধির সেরা ১০ কোম্পানি থাকে। আজ ডিএসইতে দর বেড়েছে মাত্র ৭টি বা ১ শতাংশ কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, সোমবার পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। এতে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে ৩৬৪টি বা ৯৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আর দর বেড়েছে মাত্র ৭টি বা ১ শতাংশ কোম্পানির।

আজ ডিএসইতে টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে। শেয়ারটি আজ সর্বশেষ ২৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৭৬৬ বারে ২৭ লাখ ২৭ হাজার ৯০২টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৫ টাকা ১০ পয়সা বা ৫.৩৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৯৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৩.৯১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডাচ-বাংলা ব্যাংক, রবি, পদ্মা অয়েল ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments