রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঅবশেষে ইয়ামালের হাতে বার্সার ১০ নম্বর জার্সি
spot_img
spot_img

অবশেষে ইয়ামালের হাতে বার্সার ১০ নম্বর জার্সি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঐতিহ্যে ভরপুর বার্সেলোনার ১০ নম্বর জার্সি। ম্যারাডোনা, রিস্টো স্টয়চকভ, রোমারিও, রিভালদো, রোনালদিনহো থেকে শুরু করে লিওনেল মেসির মতো কিংবদন্তিরা এই জার্সি পরে মাঠ মাতিয়েছেন। মেসি ক্লাব ছাড়ার পর আইকনিক এই জার্সিটি পান আনসু ফাতি।

ফাতি বার্সেলোনা থেকে ধারে মোনাকোয় যোগ দেন। এরপর থেকে ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে ১০ নম্বর জার্সিটি পাবেন লামিনে ইয়ামাল। অবশেষে শেষ হয়েছে অপেক্ষার পালা। ইয়ামালের হাতে বার্সার আইকনিক ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও একটি আনুষ্ঠানিকতা সেরেছে কাতালান ক্লাবটি।

গত মে মাসে যে চুক্তি তারা করেছিল ইয়ামালের সঙ্গে সেটিও অফিশিয়াল করা হয়েছে। ২০৩১ সাল পর্যন্ত বার্সায় থাকার চুক্তিটি গত মে মাসেই সম্পন্ন করেন ইয়ামাল। তখন এই চুক্তির ছবি প্রকাশ করা হয়নি। কারণ নিজের দাদি ফাতিমাকে তিনি চুক্তির দিন সঙ্গে রাখতে পারেননি।

গতকাল দাদি, বাবা, ভাই ও বন্ধুদের নিয়ে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ইয়ামাল। বার্সা এর মধ্যে একটি কাজও করেছে। ইয়ামাল স্পেনের যে অঞ্চল থেকে উঠে এসেছেন, সেই রোসাফন্দায় একটি ম্যুরাল বানিয়েছে ক্লাবটি। সেটি আবার ইয়ামাল ছোট বেলায় যে মাঠে খেলতেন তার পাশেই—দেয়ালচিত্রে লেখা, ‘রোসাফন্দা থেকে বিশ্বের মঞ্চে।

ইয়ামালের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায় নিজের ছোট ভাইয়ের সঙ্গে বসে কথা বলছেন ইয়ামাল। তার ভাই নিচে বসে টেবিলের ওপর কাগজে কিছু একটা আঁকছে, ইয়ামাল সোফায় বসে। টেবিলের ওপর রাখা কাগজে বার্সার তিনটি ১০ নম্বর জার্সির ছবি আঁকা।

এ সময় ইয়ামাল তার ভাইকে বলেন, ‘এই জার্সি পরে শুধু ভালো খেললে হবে না।’ টেবিল থেকে বার্সার জার্সির ছবি আঁকা একটি কাগজের টুকরো তুলে নিয়ে ইয়ামাল বলেন, ‘কেউ কেউ ইতিহাস গড়েছেন (১০ নম্বর জার্সি পরে)।’ এরপর আরেকটি কাগজের টুকরো তুলে নিয়ে ইয়ামাল বলেন, ‘অন্যরা আনন্দ পেয়েছেন।

দুটি কাগজের টুকরো ইয়ামাল এ সময় তুলেছেন, স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ডিয়েগো ম্যারাডোনা ও রোনালদিনহোকে ইঙ্গিত করে কথাগুলো বলেছেন এই স্প্যানিশ উইঙ্গার। ইয়ামাল এরপর আরও একটি কাগজের টুকরো তুলে বলেন, ‘আর সে? সে আমার দেখা সর্বকালের সেরা।’ স্বাভাবিকভাবেই এই কথাটা তিনি বলেছেন বার্সার ১০ নম্বর জার্সি পরে ক্লাব ফুটবলে প্রায় সব শিরোপাই জেতা লিওনেল মেসিকে ইঙ্গিত করে।

এরপর ইয়ামালকে তার ভাই আরেকটি কাগজের টুকরো দেন, যেখানে বার্সার আরেকটি ১০ নম্বর জার্সির ছবি আঁকা এবং খেলোয়াড়ের নাম ‘লামিনে ইয়ামাল।’ কাগজটি হাতে নিয়ে হেসে ফেলেন ইয়ামাল। ভাইকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি আমার সর্বস্ব নিংড়ে দেব, কথা দিচ্ছি। আমি নিজেই আমার ইতিহাস গড়বো।

আরও পড়ুন: ভেন্যু দেখেই মেহেদীকে দলে চান লিটন

বার্সার আইকনিক ১০ জার্সি পাওয়ার পর সংবাদমাধ্যমকে ইয়ামাল বলেন, ‘ছোটবেলায় স্বপ্ন ছিল বার্সার হয়ে অভিষিক্ত হবো এবং ১০ নম্বর জার্সিটা পরে খেলবো। বার্সেলোনায় জন্ম নেওয়া প্রত্যেক শিশুই এই স্বপ্ন দেখে। মেসি তার মতো করে এটা গড়েছেন, আমি আমার মতো করে গড়বো। আর ১০ নম্বর জার্সিটি আমি আনসু ফাতির কাছ থেকে পেয়েছি। নিজের পথটা আমি নিজেই গড়ার চেষ্টা করবো।

সাংবাদিকরা এই জার্সি পরা কিংবদন্তিদের প্রসঙ্গ তুললে ইয়ামাল বলেন, ‘মেসির সবকিছুই নেওয়ার চেষ্টা করবো। তিনি এখনো খেলছেন। রোনালদিনহো ও ম্যারাডোনার কাছ থেকেও নেব এবং আশা করি তাদের লিগ্যাসি ধরে রাখতে পারবো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments