শুক্রবার, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅবশেষে পুঁজিবাজারে আশার আলো
spot_img
spot_img

অবশেষে পুঁজিবাজারে আশার আলো

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ০৫ মার্চ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে অধিকাংশ শেয়ারের দর এবং দৈনিক লেনদেনের পরিমানও বেড়েছে। দিন শেষে আজ ৪৪.৭০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৫ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৮ শতাংশ বা ৩৬.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫০.২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৫.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২ টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.৭০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৪৯ লাখ ২৬ হাজার ৫২০টি শেয়ার ১ লাখ ২৪ হাজার ৯৫২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০২ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৩.৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৬.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৩.৩০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ৬৭ লাখ ৬১ হাজার ৯৭৩টি শেয়ার ৮৬ হাজার ৬৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৭২ লাখ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৩৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৫ শতাংশ বা ১২০.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪০২.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১০৮টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ৫১০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ১৪ লাখ ৭০ হাজার ১৫১ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ৩৫৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments