
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অবশেষে শুরু হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ১০টা ৫০ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে।
এর আগে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকা টেস্টের টানা দুদিন ভেসে যায় বৃষ্টিতে।
আজ মঙ্গলবার চতুর্থ দিনের খেলাও মাঠে গড়াতে বিলম্ব হয়। তবে, আশার ব্যাপার হলো, আজ সকাল থেকে বৃষ্টির প্রভাব কম।
আজ সবকিছু ঠিক থাকলে অন্তত ৮৬ ওভার খেলা চালানোর লক্ষ্য রয়েছে।
এর আগে গতকাল কোনো বল না গড়িয়েই পরিত্যক্ত হয় টেস্টের তৃতীয় দিনের খেলা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.
































Recent Comments