মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঅবসরে যাচ্ছে মেসির ১০ নম্বর জার্সি
spot_img
spot_img

অবসরে যাচ্ছে মেসির ১০ নম্বর জার্সি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বয়স হয়ে গেছে ৩৬ বছর। কতদিন আর লিওনেল মেসিকে ফুটবলের মাঠে দেখা যাবে সেটিও নিশ্চিত নয়। ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কি-না সেই প্রশ্নের উত্তর অজানা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেশ কয়েকবার বলেছেনও মেসি যতদিন ফিট থাকবেন দলে তার জায়গা পাকা।

তবে মেসি যখনই আর্জেন্টিনা দলকে বিদায় বলবেন তার জার্সিটা আর কাউকে পরতে দিতে চায় না আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির সঙ্গে তার জার্সিকেও অবসরে পাঠানোর পরিকল্পনার কথা বলেছেন এএফএ প্রধান ক্লদিও তাপিয়া।

তাপিয়া বলেন, ‘মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর আর কাউকে ১০ নম্বর জার্সি দেওয়া হবে না। এটা মেসির সম্মানের জন্যই করা হবে। মেসির সম্মানে ১০ নম্বর জার্সিও আজীবনের জন্য অবসরে চলে যাবে। অন্তত এটুকু সম্মান আমরা দিতেই পারি।

এই ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর উদ্যোগ এটিই প্রথম নয়। ১৯৮৬ বিশ্বকাপ জেতানোর পর ডিয়েগো ম্যারাডোনার ১০ নম্বর জার্সিও অবসরে পাঠাতে চেয়েছিল এএফএ। ২০০২ বিশ্বকাপের আগে এএফএ’র তৎকালীন প্রধান এই ঘোষণা দিয়েছিলেন। তবে সেসময় ফিফার নিয়মের কারণে তা হয়ে ওঠেনি।

ফিফার টুর্নামেন্ট বা তাদের আয়োজনে যেকোনো ম্যাচে দলগুলোর খেলোয়াড়দের ১ থেকে ২৩ নম্বর জার্সি পরার কথা বলা আছে নিয়মে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments