বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদঅবৈধ কিছু করার ইচ্ছে থাকলে দেশে টাকা ফিরিয়ে আনতাম না: বিএসইসি...
spot_img
spot_img

অবৈধ কিছু করার ইচ্ছে থাকলে দেশে টাকা ফিরিয়ে আনতাম না: বিএসইসি চেয়ারম্যান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে বিতর্কিত করতে একটি স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে। চাঁদাবাজদের একটি চক্র উদ্দেশ্য প্রণোদিত হয়ে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে হেয় করতে মিথ্যা সংবাদ প্রচার করছে। সম্প্রতি মিলিয়ন ডলার জালিয়াতির সঙ্গে যুক্ত একটি ব্যাংক হিসাব থেকে বিএসইসি চেয়ারম্যান অর্থ পেয়েছেন বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) একটি খবর প্রকাশ করেছে যা পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি ডেইলি শেয়ারবাজার ডট কমকে জানান, প্রকৃতপক্ষে একটি বৈধ ইজারা চুক্তির অধীনে অগ্রিম ভাড়া, নিরাপত্তা জামানত এবং অগ্রিম নির্মাণ ব্যয় বাবদ ২ লাখ ৭৭ হাজার ৯২৪ ডলার আমার ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, দেশের একটি চক্র আমার বিপক্ষে কাজ করে যাচ্ছে। তারা আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে। সেটা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তারা আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অসত্য সংবাদ প্রকাশ করছে। ‘অবৈধ কিছু করার ইচ্ছে থাকলে কেউ কি দেশে টাকা ফিরিয়ে আনে’,-প্রশ্ন রাখেন তিনি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ভাড়া সংক্রান্ত জটিলতার কারণে আমি ২০২১ সালে জজ কোর্টে মামলা করে টাকা আদালতে জমা দিয়ে দিয়েছি। আদালত যার টাকা তাকে বুঝিয়ে দেবে। আর এটা তিন চার বছর আগের ঘটনা। এসব বিষয়কে কেন্দ্র করে মিথ্যা, বানোয়ট ও ভিত্তিহীন তথ্য দিয়ে একটি চক্র আমার বিরুদ্ধে যোগসাজশ করে যাচ্ছে। তাদেরকে চাঁদা না দেওয়ায় বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদ প্রচার করে আমাকে হেয় করা হচ্ছে। আমার যদি খারাপ উদ্দেশ্য থাকতো, তাহলে আমি এই টাকা দেশে আনতাম না।

 

ডেইলি শেয়ারবাজার ডট কম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments