সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদঅর্থ আত্মসাতের মামলায় ফুয়াং ফুডের এমডি মিয়া মামুন গ্রেফতার
spot_img
spot_img

অর্থ আত্মসাতের মামলায় ফুয়াং ফুডের এমডি মিয়া মামুন গ্রেফতার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অর্থ আত্মসাতের মামলায় পুঁজিবাজারের তালিকাভুক্ত ফুয়াং ফুডের এমডি মিয়া মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর)  ঢাকার বনানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডসের এমডি মিয়া মামুন। বহুল আলোচিত শেয়ারবাজার কারসাজিতে তার নাম বারবার এসেছে।

এ বিষয়ে বনানী থানার ডিউটি অফিসার জানান, ময়মনসিংহে হওয়া একটি প্রতারণা মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। রোববার (২৯ সেপ্টেম্বর) জাপান থেকে দেশে ফিরেছেন তিনি। পরে তাকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে চালান দেয়া হয়েছে।  বিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সেন্টু আলম খান বলেন, প্রতারণা মামলায় গ্রেফতার মিয়া মামুনের তিনটি পাসপোর্ট এবং বাংলাদেশের পাশাপাশি জাপানের নাগরিকত্ব বিবেচনায় তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার আসল নাম মোঃ মামুন মিয়া। জাপানী পাসপোর্ট অনুযায়ী মিয়া মামুন ওরফে মোঃ মামুন মিয়া। তার পিতা নোয়াব মিয়া, মাতা ফিরোজা বেগম, জাপানী পাসপোর্ট নং টিএস-০৭৩৩২৯৮, বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র নং ৯৫৮৪৫৭৯১৬৪।

জানা যায়, ময়মনসিংহের আদালতে পুঁজিবাজারের আরেক কোম্পানি সী পার্ল বিচের দায়ের করা ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় দুপুর আড়াইটায় ফু-ওয়াং ফুডসের অফিস থেকে থানা পুলিশ মিয়া মামুনকে গ্রেফতার করেন।

১৯ বছর আগে কৃষি বিষয়ে পড়াশোনার জন্য জাপানে যান চট্টগ্রামের মিয়া মামুন। পড়াশোনা শেষে সেখানেই থেকে যান। বিয়ে করেন এক জাপানি নাগরিককে। দেশটির নাগরিকত্বও পেয়ে যান তিনি। সেখানকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় কৃষিপণ্য সরবরাহের ব্যবসা শুরু করেন। গড়ে তোলেন মিনোরি কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। পরে দেশেও কৃষি খামারের ব্যবসায় নাম লেখান তিনি।  দেশে করোনা হানা দেয়ার আগে ২০১৯ সালে মিনোরি বাংলাদেশ লিমিটেড নামে কোম্পানি গঠিত হয়। কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা করে গত বছরের নভেম্বরে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খামারগ্রাম এলাকায় ভাড়া করা জায়গায় গড়ে তোলা হয় হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার। স্থানীয় ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুরু থেকেই নানা চটকদার প্রচার-প্রচারণার মাধ্যমে নিজেকে সেরা ও বড় মাপের কৃষি উদ্যোক্তা হিসেবে উপস্থাপন করতে থাকেন মিয়া মামুন। আগ্রহ দেখান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারাল্ড অয়েল অধিগ্রহণে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পুঁজিবাজার থেকে প্রতিষ্ঠানটির শেয়ার কিনে নেয়া শুরু করে মিনোরি বাংলাদেশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম.এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments