ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন ব্যাবহার করে সব ধরনের কাজ করা যায়। সোশ্যাল মিডিয়া ব্যাবহার, নাটক-সিমেনা দেখা, কিংবা বই পড়াসহ হাতে থাকা স্মার্টফোন দিয়েই ঘরে বসে পরিশোধ করা যায় বাসার বিদ্যুৎ ও গ্যাসের বিল। স্মার্টফোনের কাজের শেষ নেই। তবে বিরক্তিকর ব্যাপার হচ্ছে, স্মার্টফোন ব্যবহারের সময় আসা পপ-আপ বিজ্ঞাপনগুলো। অনলাইনে ব্রাউজ করার সময় অপ্রাসঙ্গিক এসকল বিজ্ঞাপন এলে খুবই বিরক্ত লাগে। আর এই বিরক্তিকর বিজ্ঞাপনগুলি বেশিরভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাধারণ সমস্যাগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে।

তবে কিছু সহজ উপায় অবলম্বনের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে পপ-আপ বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারবেন। চলুন উপায়গুলো জেনে নেওয়া যাক-
স্টক অ্যান্ড্রয়েড ব্রাউজার ব্যবহার করে কাজটি করতে-
* নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন।
* ডান দিকের কোণে থাকা থ্রি-ডট অপশনটা খুঁজে তাতে ক্লিক করুন।
* একটি ড্রপ-ডাউন অ্যাপ মেনু ভেসে উঠবে, তারপর ‘সেটিংস’-এ ক্লিক করুন।
* এরপর ‘অ্যাডভান্সড’ অপশন সিলেক্ট করতে হবে। ব্যবহারকারী তারপর ‘ব্লক পপ-আপস’ বিকল্পটি পাবেন, তাতে ক্লিক করুন।
ক্রোমে পপ-আপ ব্লক করতে-
* প্রথমেই ক্রোম অ্যাপ্লিকেশন ওপেন করুন।
* উপরের ডান দিকের কোণে থাকা ‘সেটিংস’-এ ক্লিক করুন।
* এরপর ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সাইট সেটিংস’ বিকল্পটি নির্বাচন করুন।
* এরপর পপ-আপস অ্যান্ড রিডাইরেক্টস অপশনে ক্লিক করুন।
* এরপর ‘অ্যালাউড টু সেন্ড পপ-আপস অ্যান্ড ইউজ রিডাইরেক্টস’ বিকল্প খুঁজে নিতে হবে এবং যে সাইটগুলোকে ব্লক করে দিন।
* সাইটের ডান কোণে থাকা ‘মোর ব্লক’ অপশনে ক্লিক করতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments