রবিবার, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআঁখি আলমগীরের কন্ঠে নতুন গান
spot_img
spot_img

আঁখি আলমগীরের কন্ঠে নতুন গান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীরের কন্ঠে আসছে নতুন গান, ‘জীবন সাগর কুলে, মনের ডায়েরী ‍খুলে’। গানটি লিখেছেন বহু প্রতিভাবান লেখক কামরুল হাসান সোহাগ এবং গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ। গায়িকা আঁখি আলমগীর বিগত দিনের সফল গানগুলো মতো এ গানটি নিয়েও বেশ আশাবাদী।

গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, অনেকদিন পর আমার নিজের একক গান নিয়ে আসছি। তবে আমার অন্য গানগুলো থেকে ‘জীবন সাগর কুলে, মনের ডায়েরী ‍খুলে’ গানে আমার আবেদনটা একটু ভিন্নই। সম্পূর্ণ নতুন রূপে আমি হাজির হচ্ছি শ্রোতা-দর্শকদের সামনে। গানটিতে যখন কণ্ঠ দিয়েছি, তখনই অনেক ভালো লেগেছে। এ গানটি শ্রোতাদের কাছে দারুণ সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। গানটি সম্পর্কে গীতিকার কামরুল হাসান সোহাগ বলেন, বর্তমানে গানের জগতের দুঃসময় চলছে। এখনকার তরুণরা গানের চেয়ে নাটক আর হাস্যরসক ভিডিও গুলোর দিকে বেশি ঝুঁকছে। তাই সুস্থ ধারার বাংলা গানের সৃজন করাই শ্রোতাদের প্রত্যাশা।

তিনি বলেন, আঁখি আলমগীরের কন্ঠে নতুন এ গানটির সাবলিল ভাষা ও চমৎকার পরিবেশনা শ্রোতাদের মনে ভালো লাগা তৈরি করবে, শ্রোতারা এ গানটির মাধ্যমে নতুনত্ব খুঁজে পাবে। গানের সুরকার শামীম মাহমুদ বলেন, ‘জীবন সাগর কুলে, মনের ডায়েরী ‍খুলে’ শিরোনামে নতুন এ গানটি শ্রোতাদের মনে স্থায়ী জায়গা করে নিবে বলে আমি মনে করি। ক্লাসিক গানের জনপ্রিয়তা সব সময়ই লক্ষণীয়। গানের কথা ও আঁখি আলমগীরের মিষ্টি কন্ঠে গানটি শ্রোতাদের বাংলা গানের প্রতি আগ্রহী করে তুলবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments