বৃহস্পতিবার, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআইডিএলসি নাগরিক এসডিজি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
spot_img
spot_img

আইডিএলসি নাগরিক এসডিজি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আইডিএলসি নাগরিক এসডিজি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বিএসইসি। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইডিএলসি নাগরিক এসডিজি ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড আড়াই কোটি টাকা প্রদান করেছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে ‘আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’ ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড’।

উল্লেখ, আজ রোববার ১৯ মে, ২০২৪ তারিখ বিএসইসির চেয়ারম্যান আধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯১০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments