বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআইপিএলে কোহলিদের অধিনায়ক রজত
spot_img
spot_img

আইপিএলে কোহলিদের অধিনায়ক রজত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিরাট কোহলিদের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) নেতৃত্বভার দেওয়া হয়েছে রজত পতিদারের কাঁধে। ৩১ বছর বয়সী এই ক্রিকেটার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মধ্য প্রদেশকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন।

গত মৌসুমে বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ফ্যাফ ডু প্লেসি। কিন্তু আসন্ন আসরের জন্য তাকে দলে রাখেনি আরসিবি। ওদিকে কোহলি নেতৃত্ব ছেড়েছেন আগেই। যে কারণে নতুন অধিনায়ক বেছে নিল আরসিবি কর্তৃপক্ষ।

রজত পতিদারের ২০২১ সালে আইপিএলে অভিষেক হয়। শুরু থেকেই আরসিবির সঙ্গে আছেন তিনি। আসন্ন মৌসুমের জন্য তাকে ১১ কোটি রুপিতে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তিনি ভারতের হয়ে ৩টি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন।

তিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার। পতিদার ২৭ আইপিএল ম্যাচে ৭৯৯ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫৮.৮৫। তিনি মিডিয়াম পেস ও স্পিন বোলিং করতে পারেন। ২০২২ সালের আসরে পতিদার ৮ ম্যাচে ৩৩৩ রান করেছিলেন। একটি সেঞ্চুরিও পেয়েছিলেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments