ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ রবিবার (১৫ জানুয়ারি) ফজর বাদ মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে আজ ইজতেমা ময়দানের আখেরি মোনাজাত কার্যক্রম শুরু হয়। এদিন সকাল ১০টার দিকে মোনাজাত শুরু হয়। মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। ২০ মিনিটের মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ইতি ঘটে।

সম্প্রতি আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের। সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, ঐক্য, মুক্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে কাকুতি মিনতি করেন।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, চেরাগ আলী, টঙ্গী-কালীগঞ্জ সড়কর আমতলী কেরানিরটেক, টঙ্গী-কামারপাড়া রোডসহ চারপাশের অলিগলি, বহুতল ভবন, ভবনের ছাদ, ময়দানের চারপাশে হুগলা-পাটি বিছিয়ে অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে ময়দানের চারপাশে আগে থেকেই মুসল্লিরা অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments