ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস রেকর্ড ডেটের আগে আগামীকাল ৭ ডিসেম্বর, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে।কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৮ ডিসেম্বর, বুধবার।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৩.১২ টাকায়। ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments