রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআজ ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল
spot_img
spot_img

আজ ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আজ রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় আসছে নিউজিল্যান্ড দলের একাংশ। ইংল্যান্ড সফরে থাকা দলটির বাকি সদস্যরা আসবেন রোববার বিকেল ৫টায়। শুক্রবার লর্ডসে শেষ হয়েছে ইংলিশদের বিপক্ষে কিউইদের চার ম্যাচের ওয়ানডে সিরিজ।

বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচগুলো। বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলতে আবার আসবে কিউইরা।

বিশ্বকাপের কথা মাথায় রেখে মূল ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে বাংলাদেশ সিরিজের জন্য দ্বিতীয় সারির দল দিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন, টম লাথাম, টিম সাউদি, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশামদের কেউই থাকছে না এই সিরিজে। তবে বহুদিন পর জাতীয় দলে ফেরা ট্রেন্ট বোল্ট দলে রয়েছেন।

১৫ সদস্যের দলের নেতৃত্বভার দেয়া হয়েছে লকি ফার্গুসনের কাঁধে। এখন পর্যন্ত এক ম্যাচেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেননি তিনি। পেস ডিপার্টমেন্টে তার সঙ্গে থাকছেন কাইল জেমিসন এবং অ্যাডাম মিলনে। দলে নতুন মুখ ডিন ফক্সক্রফট। আরব আমিরাতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল এই অলরাউন্ডারের।

নিউজিল্যান্ড দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments