ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২০ ডিসেম্বর, মোঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ০১ টাকা ৪০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ১৬০ টাকা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্টাইলক্রাফট লিমিটেড। আজ দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ৬.১৬ শতাংশ এবং বাংলাদেশ অটোকারস লিমিটেডর ৫ টাকা ৪০ পয়সা বা ৩.৫০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- জি কিউ বলপেন, আজিজ পাইপস, প্রগতি লাইফ ইন্সুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, রূপালি লাইফ ইন্সুরেন্স এবং সি পার্ল বিচ রিসোর্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments