ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৩১ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪০ পয়সা বা ০.৫৭ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৭০ টাকা। এদিকে অলিম্পিক এক্সেসরিস লিমিটেড ২.৫০ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং জুট স্পিনার্স লিমিটেড ২.৪৩ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, লিগাসি ফুটওয়ার, ইউনিয়ন ক্যাপিটাল, মাইডাস ফাইন্যান্স, আরামিট সিমেন্ট, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং লিব্রা ইনফিউশনস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments