ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৯ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৯ টাকা ২০ পয়সা বা ৫.৪৩ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৩৪ টাকা ২০ পয়সা। এদিকে লিব্রা ইনফিউশনস লিমিটেডের ৪.০৮ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩.৬৮ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- জিল বাংলা সুগার, শ্যামপুর সুগার মিলস, আরডি ফুড, নাভানা ফার্মাসিউটিক্যালস, আজিজ পাইপস এবং জেমিনি সি ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments