ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে অলিম্পিক এক্সেসরিস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৯.৩৮ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১১ টাকা ৬০ পয়সা। এদিকে ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ৯.৩০ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯.১৫ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- খুলনা প্রিন্টিং, ন্যাশনাল ফীড, ইয়াকিন পলিমার, বীচ হ্যাচারি, জেমিনী সী ফুড, ওআইমেক্ম ইলেকট্রোডস এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments