
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৬ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে লিব্রা ইনফিউশনস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬৯ টাকা ৭০ পয়সা বা ৪.৪৭ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে এক হাজার ৪৮৮ টাকা ৬০ পয়সা। এদিকে ইস্টার্ন আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৩.৯২ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং জেমিনী সী ফুড পিএলসির ৩.০৯ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- প্যাসিফিক ডেনিমস, দেশবন্ধু পলিমার, মুন্নো এগ্রো, জেনেক্স ইনফোসিস, স্টাইলক্রাফট, ন্যাশনাল ফীড মিল এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments