
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৫ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৮.৪৭ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৪ টাকা ৬০ পয়সা। এদিকে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান এর ৪.৪১ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.১৭ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, আরামিট সিমেন্ট, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবলী মিউচুয়াল ফান্ড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, মুন্নো এগ্রো, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান এবং লিব্রা ইনফিউশনস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments