
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ২ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির আজ শেয়ার দর কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ২.৭৮ শতাংশ। এদিকে খান ব্রাদার্সের শেয়ার দর ৩ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজার তালিকায় আরও রয়েছে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ব্যাংক, বীকন ফার্মাসিউটিক্যালস, আইডিএলসি ফাইন্যান্স, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments