ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯.৪২ শতাংশ কমেছে। এদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৪.৮৫ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার দর ৪.৭৬ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পাদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্সিং, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি, তাসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments