
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩১ জানুয়ারি, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৫.৯৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৬৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় হাওয়া বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের দর কমেছে ৪ টাকা ২০ পয়সা বা ৪.৭২ শতাংশ। এবং জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ৩ টাকা ৯০ পয়সা বা ৪.৭০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও লুজার তালিকায় রয়েছে- মেট্রো স্পিনিং, সামিট এলায়েন্স পোর্ট, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ইনফিউশন, বীকন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং আমরা টেকেনোলজিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments