ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ৩ জুলাই সপ্তাহের প্রথম কার্য দিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড । আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা বা ৯.৯৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৪ হাজার ৭২১ বারে ৫৮ লাখ ২০৩টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৮.৩৩ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইডস, বিডি অটোকার্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, আমরা নেটওয়ার্কস ও সোনালী পেপার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments