ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৩ মার্চ, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এদিকেজেমিনি সি ফুডের শেয়ার দর ৬.০৬ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ফু-ওয়াং ফুডের শেয়ার দর ৫.৬২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ দর বৃদ্ধির শীর্ষে রয়েছে- এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, গোল্ডেন হার্ভেস্ট, দেশবন্ধু পলিমার, ইস্টার্ণ ক্যাবলস, ন্যাশনাল পলিমার, ডেসকো এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments