ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ১৯ মে, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ৯.৮৪ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং এস্কয়ার নিটের শেয়ারের দর ৯.৫৭ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিক্স, শার্প ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন হার্ভেস্ট, ইউসিবি, ডেসকো, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড এবং সিমটেক্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.
































Recent Comments