ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৩ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আরামিট সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৬২ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৬ টাকা ২০ পয়সা। এদিকে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দর ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৫৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩ টাকা ৪০ পয়সা বা ৪.৮৪ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ইয়াকিন পলিমার, ডেফোডিল কম্পিউটারস, ইনটেক, এসকে ট্রিমস, বীচ হ্যাচারি, এ্যাপেক্স ফুডস এবং মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর


































Recent Comments