ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২০ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। এদিন লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের পাচঁ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আজ বেলা ১২টা ৫২ মিনিট পর্যন্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৫০ হাজার ৪২৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৫৯ হাজার ৮৩৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
এছাড়া, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments