
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৮ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪টি কোম্পানির মোট ৬৪ লাখ ১৯ হাজার ৯০৪টি শেয়ার ২৬ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি ২ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২ কোটি ৬৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং একমি পেস্টিসাইডস লিমিটেড ১ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ই-জেনারেশন ১ কোটি ৫৫ লাখ ৪১ হাজার, ব্র্যাক ব্যাংক ১ কোটি ৩২ লাখ ৪৪ হাজার, ইস্টার্ন ব্যাংক ১ কোটি ৩০ লাখ ৬৯ হাজার, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ১ কোটি ১২ লাখ ৪৬ হাজার, ফাইন ফুডস ১ কোটি ১ লাখ ৪৪ হাজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৯৯ লাখ ১ হাজার এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস ৮১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments