ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২৫ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ টি কোম্পানির মোট ৮৫ লাখ ৮৫ হাজার ২৮৭টি শেয়ার ৩৮ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ইস্টার্ন ব্যাংক। কোম্পানিটির ১১ কোটি ০৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন স্কয়ার ফার্মার ৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- আমান কটনের ২ কোটি ৫৩ লাখ ০৫ হাজার, রূপালী লাইফের ২ কোটি ০৭ লাখ ২০ হাজার, বাংলাদেশ ফাইন্যান্সের ১ কোটি ৭৫ লাখ ৭০ হাজার, খান ব্রাদার্সের ১ কোটি ৬৮ লাখ ৯২ হাজার, ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৬ লাখ ৪৪ হাজার, ইনফরমেশন সার্ভিসেসের ৬০ লাখ ৫০ হাজার এবং সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৫৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments