
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮১টি কোম্পানির মোট ৬৭ লাখ ৩৬ হাজার ৭৭৭টি শেয়ার ৪১ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বিকন ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির ৭ কোটি ৪২ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং সী পার্ল বিচ রিসোর্টের ৪ কোটি ২১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- গ্রামীণফোনের ২ কোটি ৮৭ লাখ ৩৪ হাজার, বেক্সিমকোর ২ কোটি ২০ লাখ ৮১ হাজার, খান ব্রাদার্সের ১ কোটি ৬৮ লাখ ৪২ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ৩ লাখ ৯৫ হাজার, একমি পেস্টিসাইডের ৯৩ লাখ ৪৭ হাজার, বীচ হ্যাচারির ৯৩ লাখ এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments