ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় র্কার্যদিবস মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানির মোট ৭৫ লাখ ৭৩ হাজার ৭৯৯টি শেয়ার ৪৯ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটি ১০ কোটি ২৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ব্রাক ব্যাংক লিমিটেড ৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সী পার্ল বীচ রিসোর্ট, আল-হাজ্ব টেক্সটাইল, বিকন ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, এইচআর টেক্সটাইল, আইপিডিসি ফাইন্যান্স, লুবরেফ বাংলাদেশ এবং ফাইন ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments