ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৩০ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭টি কোম্পানির মোট ৫ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৫৭১টি শেয়ার ৯৪ কোটি ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ৬৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং ন্যাশনাল ব্যাংক ২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- বাংলাদেশ সাবমেরিন কেবল ১ কোটি ৮৩ লাখ, সি অ্যান্ড এ টেক্সটাইল ১ কোটি ৭৫ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ২ কোটি ৭৯ লাখ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments