শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআজ মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট
spot_img
spot_img

আজ মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ মালদ্বীপের প্রেসিডেন্টশিয়াল নির্বাচন আজ (শনিবার)। দেশটির প্রধান দুই দলসহ ৫টি রাজনৈতিক দল ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

নির্বাচন কমিশন অব মালদ্বীপের (ইসিএম) সভাপতি ফুওয়াদ তৌফিক ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করেছেন।

তিনি জানান, সব ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে থেকে ভোটগ্রহণ শুরু হবে। ব্যালট বাক্সগুলো বিকেল ৪টায় বন্ধ করা হবে। প্রতিটি বাক্স বন্ধ হওয়ার ৩০ মিনিট পর ভোট গণনা শুরু হবে।

ইসিএম জানায়, নির্বাচন কোনো একক প্রার্থী শতকরা ৫০ ভাগের কম ভোট পেলে ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভোট গড়াবে। তবে প্রথম দফায় নির্বাচনের দিন থেকে ২১ দিনের মধ্যে দ্বিতীয় দফায় নির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে। পাঁচ লাখ ২১ হাজার জনসংখ্যার ক্ষুদ্র দ্বীপদেশ মালদ্বীপের ভোটারের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৪০৮ জন, নারী ভোটার সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৩৪৭ জন। এছাড়া নতুন ভোটার হয়েছেন ২১ হাজার।

নির্বাচনে রাষ্ট্রপতি প্রার্থীরা হলেন, উমর নাসির (স্বতন্ত্র), হাসান জমিল (স্বতন্ত্র), ইব্রাহিম মোহাম্মদ সোলিহ (মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি) ড. মোহাম্মদ মুইজু (পিপিএম এন্ড পিএনসি-পিপলস ন্যাশনাল কংগ্রেস), কাসিম ইব্রাহিম (জুমহুরী পার্টি), ফারিস মাউমুন (স্বতন্ত্র), ইলিয়াস লাবীব (দ্য ডেমোক্র্যাট), মোহাম্মদ নাজিম (মালদ্বীপ ন্যাশনাল পার্টি)।

মালদ্বীপের রাষ্ট্র ও সরকার উভয়ের প্রধান হন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের দিন থেকে সাত দিনের মধ্যে সরকারি গেজেটে প্রকাশিত হয়।

এদিকে এ নির্বাচনে স্বচ্ছতা ও ন্যায্যতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে নির্বাচনে তদারকির জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ বাড়িয়েছে ইসিএম। সেই আমন্ত্রণে মালদ্বীপে রয়েছেন বাংলাদেশের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। খবর পিএসএম নিউজের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments