শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআজ রুনা লায়লার সঙ্গে গান গাইবে ১০০ শিশু
spot_img
spot_img

আজ রুনা লায়লার সঙ্গে গান গাইবে ১০০ শিশু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে দুই দিনের বিশেষ অনুষ্ঠান। আজ ২৭ মার্চ দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় শুরু অনুষ্ঠান। আজকের আয়োজনে শিশুদের নিয়ে একটি গান গাইবেন সংগীতশিল্পী রুনা লায়লা। ‘বাংলাদেশ’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ মেলাবে ১০০ শিশু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

শিশু একাডেমি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাগেছে, গত ২৩ মার্চ দুপুরে রাজধানীর বনশ্রীতে সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিও ‘পাশের ঘর’-এ রেকর্ডিং সম্পন্ন হয় ‘বাংলাদেশ’ গানটির। গানটি লিখেছেন ছড়াকার, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। সুর ও সংগীত করেছেন আশরাফ বাবু।

রুনা লায়লার ভাষ্য, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে ১০০ শিশুকে নিয়ে গানটি গাইব, এটাও আমার জন্য আনন্দের। আমার জন্য নতুন অভিজ্ঞতা। শিশুরা আমাদের ভবিষ্যৎ। আমি সব সময় শিশুদের অনুপ্রেরণা দিতে চাই, যেন তারা বড় হয়ে যে যা হতে চায়, তা-ই হতে পারে। যদি কেউ বড় হয়ে সংগীতশিল্পী হতে চায়, তাদের বলব, ওস্তাদের কাছে ভালোভাবে গান শিখতে হবে, নিয়মিত গানের চর্চা করতে হবে।

আনজীর লিটন বলেন, ‘সংগীতশিল্পী রুনা লায়লা উপমহাদেশের গর্ব। তিনি আমাদের শিশুদের জন্য, শিশুদের নিয়ে গান করেছেন, এটা শিশুদের কাছে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমার জন্যও বড় প্রাপ্তি, তিনি আমার লেখা গান গেয়েছেন। আমি রুনা আপার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments