ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৪ ডিসেম্বর, রোববার সাপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে কোহিনূর ক্যামিকেলস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৬১ টাকা ৫০ পয়সা বা ১৩.৪৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটির সর্বশেষ দর হয় ৩৯৪ টাকা ৪০ পয়সা। এছাড়াও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪ টাকা ৭০ পয়সা বা ৬.৮৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং ই-জেনারেশনের ৩ টাকা ৭০ পয়সা বা ৫.৯২ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন বসুন্ধরা পেপার, নাভানা ফার্মা, কর্নফুলি ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, আইসিবি, রুপালী লাইফ এবং মেঘনা সিমেন্টের শেয়ারের দর কমে লুজার তালিকায় অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments