ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।এ সময় ২ হাজার ৭২৭ বারে ১৪ লাখ ৫৭ হাজার ৮৩৪টি শেয়ার লেনদেন করে কোম্পানিটি। এডিএন টেলিকমের শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১০২ টাকা ৬০ পয়সা।
এদিকে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১১ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করে এই তালিকার দ্বিতীয় এবং তৌফিকা ফুডস এন্ড লাভলো আইসক্রিম পিএলসির ১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লেনদেন তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, আফতাব অটোমোবাইলস, ফাইন ফুডস লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments