ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৮ কোটি ৬৬ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইন লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২০ কোটি ৪১ লাখ ০৭ হাজার টাকার। এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড ১৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদাস, জেমিনি সী ফুড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, কর্নফুলি ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments