ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২২ কোটি ৬১ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৬ কোটি ৯ লাখ ০৪ হাজার টাকার। এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৫ কোটি ৬২ লাখ ০২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম বাংলাদেশ, প্রভাতী ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুডস, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ এবং জেমিনী সি ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments